পাঠাগার

মারকাযুল উলূম আশ্-শর‌ইয়্যাহ্ সাভারের আলী মিয়া নদভী ছাত্রপাঠাগার শিক্ষার্থী, গবেষক ও আসাতিযায়ে কেরামের জন্য জ্ঞানচর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। পাঠাগারে তাফসীর, হাদীস, ফিকহ, উসূল, আরবি ভাষা ও সাহিত্য, ইতিহাস, আকীদা, দাওয়াত, তরবিয়াতসহ ইসলামী জ্ঞানের বিভিন্ন শাখার বিপুলসংখ্যক কিতাব সংরক্ষিত রয়েছে। এছাড়াও গবেষণাধর্মী ও সমসাময়িক প্রয়োজনীয় গ্রন্থের ব্যবস্থা রয়েছে। পাঠাগারের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে অধ্যয়ন, গবেষণা ও জ্ঞানান্বেষণের মনোভাব সৃষ্টি করা এবং তাদের ইলমী যোগ্যতা বিকাশে সহায়তা করা।