প্রতিষ্ঠাতা পরিচিতি
শাইখুল হাদিস আল্লামা জিয়া ইবনে কাসেম (দা.বা.)
মারকাযুল উলূম আশ্-শরইয়্যাহ্’র প্রতিষ্ঠাতা ও রুহে রওয়ান হলেন শাইখুল হাদিস আল্লামা জিয়া ইবনে কাসেম (দামাত বারাকাতুহুম)। তিনি রাজবাড়ী জেলার এক সম্ভ্রান্ত ও দ্বীনদার পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি নিজ এলাকায় প্রাথমিক দ্বীনি শিক্ষা অর্জনের পর উচ্চতর ইসলামী শিক্ষার উদ্দেশ্যে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানসমূহে অধ্যয়ন করেন। তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া হামিউস সুন্নাহ, মেখল; আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম, হাটহাজারী এবং পরবর্তীতে উপমহাদেশের সর্ববৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র দারুল উলূম দেওবন্দে উচ্চতর শিক্ষা লাভ করেন।
শিক্ষাজীবন সমাপ্তির পর তিনি দীর্ঘ সময় দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত থাকেন। পরবর্তীতে এ মেহনতের ধারাবাহিকতায় তিনি বিশ্বের প্রায় শতাধিক দেশ সফর করেন এবং বিভিন্ন দেশের ইজতেমা ও দ্বীনি সমাবেশে ইসলাহি ও ঈমানী বয়ান পেশ করে অসংখ্য মানুষের হিদায়াত ও দ্বীনি জাগরণে ভূমিকা রাখেন।
ছাত্রজীবন সমাপ্তির পর থেকেই তিনি শিক্ষা ও প্রশিক্ষণের মহান পেশায় আত্মনিয়োগ করেন। দীর্ঘ প্রায় ২৪ বছরেরও অধিক সময় ধরে তিনি কুরআন-সুন্নাহর জ্ঞান বিস্তার, আলেম তৈরির খেদমত এবং উম্মাহর দ্বীনি পুনর্জাগরণের কাজে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তাঁর দূরদর্শী নেতৃত্ব, ইলমী গভীরতা এবং উম্মাহর কল্যাণে নিবেদিত চিন্তার ফলস্বরূপ প্রতিষ্ঠিত হয়েছে মারকাযুল উলূম আশ্-শরইয়্যাহ্ সাভার, যা আজ শিক্ষা, তরবিয়াত ও দাওয়াতের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত।
