মারকায পরিচিতি
মারকাযুল উলূম আশ্-শরইয়্যাহ্ সাভার
মারকাযুল উলূম আশ্-শরইয়্যাহ্ সাভার একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যা ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। ঢাকার সাভার উপজেলার কাসেমী নগর, পূর্ব শাহীবাগে অবস্থিত এ প্রতিষ্ঠানটি পবিত্র কুরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষা, বিশুদ্ধ আকীদা, উত্তম চরিত্র গঠন এবং উম্মাহর সার্বিক কল্যাণের মহান লক্ষ্যকে সামনে রেখে পরিচালিত হয়ে আসছে।
প্রতিষ্ঠালগ্ন থেকেই মারকাযটি দ্বীনি শিক্ষা, আধ্যাত্মিক পরিশুদ্ধি, নৈতিক উন্নয়ন এবং দাওয়াতি কার্যক্রমের সমন্বিত এক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। এখানে শিক্ষার্থীদেরকে শুধু পাঠ্যজ্ঞানেই সীমাবদ্ধ রাখা হয় না; বরং তাদেরকে কুরআন-সুন্নাহর আদর্শে গড়ে তোলা, সমাজ ও উম্মাহর কল্যাণে আত্মনিয়োগের মানসিকতা সৃষ্টি করা এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রস্তুত করার লক্ষ্যে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।
বর্তমানে মারকাযে নিম্নোক্ত বিভাগসমূহ পরিচালিত হচ্ছে—
– নূরানী বিভাগ
– হিফজুল কুরআন বিভাগ
– কিতাব বিভাগ (ইবতেদাইয়্যাহ থেকে তাকমীল ফিল হাদীস পর্যন্ত)
– তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা (ইফতা বিভাগ- ইসলামী আইন ও মাসাইল অনুষদ)
– তাখাসসুস ফিল আদাবিল আরাবি (আদব বিভাগ)
– দারুত তাসনিফ (রচনা, গবেষণা ও অনুবাদ বিভাগ)
– জেনারেল শিক্ষা (দাখিল বিভাগ) বিভাগ
আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে মারকাযুল উলূম আশ্-শরইয়্যাহ্ শিক্ষা, তরবিয়াত, দাওয়াত এবং উম্মাহর খেদমতের ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য ও সুপরিচিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
