মক্তব বিভাগের সিলেবাস ও রুটিন

নূরানী বিভাগ

আমাদের এ বিভাগটি সতন্ত্র পরিবেশে পর্যাপ্ত দক্ষ শিক্ষকের মাধ্যমে পরিচালিত হয়। শিক্ষকগণ রাত-দিন ছাত্রদের নিয়ে ব্যস্ত থাকেন। পড়াশোনা থেকে নিয়ে তাদের খাওয়া-দাওয়া, অজু-গোসল, ঘুম, খেলাধুলাসহ সকল বিষয় পর্যবেক্ষণ করেন। নামাজ, দুআ-কালাম ও সকল কাজের সুন্নত তরিকা হাতে-কলমে শিক্ষা প্রদান করেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার জন্য রয়েছে নির্ধারিত পরিচ্ছন্নকর্মী। পরিবেশ পরিচ্ছন্ন রাখার সাথে সাথে ছাত্রদের অসুখবিসুখে তাদের যত্ন নেওয়ার কাজেও নিয়োজিত থাকে তারা। এ বিভাগে মাত্র দুই বছরে নূরানী পদ্ধতিতে সহিহ-শুদ্ধরূপে পবিত্র কুরআনুল কারিমের তেলাওয়াত, নির্বাচিত সুরাসমুহ মুখস্থকরণসহ ৪০টি হাদীস মুখস্থ করানো হয়। অত্যাবশ্যকীয় মাসআলা-মাসায়েলসহ তৃতীয় শ্রেণি বা সমমানের বাংলা, অংক, ইংরেজি ও সাধারণ শিক্ষা দেওয়া হয়।

মক্তবের সিলেবাস

নূরানী প্রথম শ্রেণী: ১বছর
  • কায়েদা- ৪ মাস।
  • আমপারা নাজেরা ও পরিপূর্ণ মুখস্ত- ০৮ মাস।
  • হাদিস অর্থসহ মুখস্ত- ২০টি।
  • মাসনুন দুআ- ২০টি।
  • মাসআলা- নামাজ শিক্ষা, ইসলামের ভিত্তি, ইস্তেঞ্জা ও মেসওয়াকের সুন্নাত, ওজু ভঙ্গের কারণ ইত্যাদি।
  • হাতের লেখা।
  • বাংলা, অংক, ইংরেজী।
  • ছোটদের ফাযায়েল সিরিজ
নূরানী দ্বিতীয় শ্রেণী: ১বছর
  • কুরআন শরীফ নাজেরা- ১ থেকে ২০ পারা পর্যন্ত।
  • হাদিস অর্থসহ মুখস্ত- ২০টি।
  • মাসনুন দুআ- ৩০টি।
  • মাসআলা- নামাজের আরকান ও আহকাম, নামাজের ওয়াজিব সমূহ, নামাজ ভঙ্গের কারণ ইত্যাদি।
  • হাতের লেখা।
  • বাংলা, অংক, ইংরেজী।
  • ছোটদের আকিদা সিরিজ।
নূরানী তৃতীয় শ্রেণী: ১বছর
  • কুরআন শরীফ নাজেরা- শেষ ১০ পারা এবং ২৮-২৯ নাম্বার পারা মুখস্ত।
  • পূর্বের ৪০টি হাদিস ও ৫০টি মাসনুন দুআ মুখস্ত পরিপূর্ণ মুখস্ত।
  • মাসআলা- জানাজার নিয়ম, সকাল-সন্ধ্যার দোয়া, কুরআন ও হাদিসে বর্ণিত ১৬টি মোনাজাত, আল্লাহর ৯৯ নাম মুখস্ত।
  • হাতের লেখা।
  • বাংলা, অংক, ইংরেজী।
  • ছোটদের সিরাত সিরিজ।

মক্তবের রুটিন

ফজরের পূর্বে ওজু এস্তেঞ্জা সেরে ৩০ মিনিট তেলাওয়াত।
বাদ ফজর ১০ মিনিট শরীর চর্চা।
তারপর ৭:৪৫ পর্যন্ত আরবী কিতাব পড়া।
৭:৪৫ থেকে ৮:১৫ পর্যন্ত নাস্তার বিরতি।
৮:১৫ থেকে ১০:১৫ পর্যন্ত বাংলা, গনিত, ইংরেজী পড়া (৪০মি. করে)।
১০:১৫ থেকে ১০:৪৫ পর্যন্ত মাসনুন দোআ, হাদীস ও মাসআলা।
১০:৪৫ থেকে ১১:১৫ পর্যন্ত গোসল।
১১:১৫ থেকে ১:১৫ পর্যন্ত ঘুম।
১:১৫ থেকে ২:০৫ পর্যন্ত দুপুরের খাবার ও নামাজের প্রস্তুতি।
২:০৫ থেকে ২:৪৫ পর্যন্ত যোহরের নামাজ।
২:৪৫ থেকে ৩:১৫ পর্যন্ত হাতের লেখা।
৩:১৫ থেকে আছর পর্যন্ত আরবী কিতাব পড়া।
আছর পর থেকে মাগরিবের ১৫মি. পূর্ব পর্যন্ত খেলাধুলা।
মাগরিব থেকে ৮:১৫ পর্যন্ত আরবী কিতাব পড়া।
৮:১৫ থেকে ৮:৪৫ পর্যন্ত রাতের খাবার ও নামাজের প্রস্তুতি।
৮:৪৫ থেকে ৯:৩০ পর্যন্ত এশার নামায।
৯:৩০ থেকে ফজরের আজানের আধা ঘন্টা পূর্ব পর্যন্ত রাতের ঘুম।