মারকাযের বৈশিষ্ট্য
মারকাযুল উলূম আশ্-শরইয়্যাহ্ সাভারের বৈশিষ্ট্য
মারকাযুল উলূম আশ্-শরইয়্যাহ্ সাভার কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; বরং এটি ইলম, আমল, আখলাক, দাওয়াত ও তরবিয়াতের সমন্বিত একটি দ্বীনি কেন্দ্র। প্রতিষ্ঠানের শিক্ষাব্যবস্থা এমনভাবে পরিচালিত হয়, যাতে একজন শিক্ষার্থী জ্ঞান অর্জনের পাশাপাশি ইসলামী আদর্শে সুসজ্জিত একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।
বিশেষ বৈশিষ্ট্যসমূহ:
•কুরআন ও সুন্নাহভিত্তিক বিশুদ্ধ দ্বীনি শিক্ষা।
•তালিমের পাশাপাশি আমলী তরবিয়াত ও চরিত্র গঠনের বিশেষ ব্যবস্থা।
•দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে শিক্ষার্থীদের পরিচয় ও সম্পৃক্ততা।
•হিফজ, কিরাআত, আরবি ভাষা ও ইসলামী জ্ঞানের সমন্বিত পাঠদান।
•ইবতেদাইয়্যাহ থেকে তাকমীল ফিল হাদীস পর্যন্ত পূর্ণাঙ্গ দরসে নেজামী শিক্ষা।
•তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা বিভাগের মাধ্যমে দক্ষ মুফতি তৈরির ব্যবস্থা।
•তাখাসসুস ফিল আদাবিল আরাবির মাধ্যমে উচ্চতর আরবি ভাষা ও সাহিত্যচর্চার সুযোগ।
•নিয়মিত ইসলাহী মজলিস, তা’লীম, মাশওয়ারা ও নৈতিক প্রশিক্ষণ।
•সুস্থ, নিরাপদ ও দ্বীনি পরিবেশে আবাসিক শিক্ষা ব্যবস্থা।
•উম্মাহর প্রয়োজন পূরণে যোগ্য আলেম, দায়ী ও দ্বীনের খাদেম গড়ে তোলার নিরবচ্ছিন্ন প্রচেষ্টা।
•দেশী বিদেশী আরবি উর্দু ফার্সি কিতাব সমৃদ্ধ বিশাল ইসলামিক কুতুবখানা।
•আন্তর্জাতিক মানের ফাতওয়া বিভাগ।
•বাংলা ইসলামিক কিতাবাদী সমৃদ্ধ আলি মিয়া নদভী ছাত্র পাঠাগার।
•আন্তর্জাতিক মানের আদব বিভাগ।
•দেয়ালিকা লিখনি বিভাগ।
•খেদমতে খলক ফান্ড।
•৯০ ভাগ ছাত্র দাওয়াত ও তাবলিগে স্বেচ্ছায় অংশগ্রহন।
•মাদরাসা মাসজিদে বয়স্ক কুরআন শিক্ষা ব্যবস্থা কার্যক্রম।
•মারকাযুল উলুম ধর্ম হিসাবে ইসলামের আনুসারী।
•ফিরকাগত দিক থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী।
•মাজহাবগত দিক থেকে হানাফী মাজহাবের অনুসারী।
•আধ্যাত্মধারায় সূফীবাদের অনুসারী।
•আক্বীদাগত দিক থেকে আবুল হাসান আশ’আরী ও ইমাম মাতুরিদীর অনুসারী।
•আধ্যাত্মিক মতপথের প্রশ্নে চিশতিয়া ধারার বরং বলতে গেলে সকল ধারার সমন্বিত রূপের অনুসারী।
•চিন্তধারার দিক থেকে শাহ ওয়ালী উল্লাহ রহ.-এর চিন্তাধারার অনুসারী।
•চিন্তা চেতনা ও আদর্শিক মূলনীতিগত দিক থেকে কাসিম নানুতুবী রহ. এর এবং আনুষাঙ্গিক বিষয়াদী ও মাস’আলা মাসাইলের ক্ষেত্রে রশীদ আহমদ গাঙ্গুহী রাহ. এর অনুসারী।
•নিসবত হিসাবে দেওবন্দী।
•স্বাস্থ্যসম্মত খাবার, সুপরিসর ভবন, মনোরম ও নিরিবিলি পরিবেশ।
•শয়নকক্ষ ও খানার কামরা ভিন্ন ভিন্ন।
•সুবিশাল হাউজ।
•যোগ্য পরিচালনা পরিষদ, তাবলীগের মূলধারার দাঈ উলামায়ে কেরাম, শিক্ষাবিদ, অভিজ্ঞ ও ফিকিরবান শিক্ষকমন্ডলী কর্তৃক পরিচালিত।
•দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়।
•সুন্নাতের পরিপূর্ণ অনুসরণ ও তদানুযায়ী আমল।
•আরবি ভাষার পাশাপাশি উর্দু ও ইংরেজি ভাষায় দক্ষতার জন্য বিশেষ ব্যবস্থা।
•বাংলাদেশ ও বহিঃবিশ্বের উন্নত কারিকুলাম অনুসরণ।
•সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত
•উন্নত জেনারেটরের মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা।
•গরিব মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সুবিধা।
মারকাযের মূল লক্ষ্য হলো এমন এক প্রজন্ম গড়ে তোলা, যারা ইলমে সুদক্ষ, আমলে পরিপূর্ণ, আখলাকে অনুকরণীয় এবং উম্মাহর কল্যাণে নিবেদিতপ্রাণ হবে।
